অমানুষিক ভালবাসার ফেরিওয়ালা
- সৈয়দ শরীফ - নাই

ভালবাসা নিবেন ভালবাসা?
হরেক রকম ভালবাসা আছে আমার কাছে!
প্রথম দেখেই প্রোপজ করে "বাঁচবোনা তোমায় ছাড়া" ডায়লগের ভালবাসা!
দশ টাকা দামের ফুল কিনে দিয়ে জড়িয়ে ধরা নামের ভালবাসা!
আরও আছে, অনেক রকম ভালবাসা আছে আমার কাছে!
প্রেমের শতাব্দী পূরণ করার প্রতিযোগীতা নামের ভালবাসা!
একটি জীবন নষ্ট করে অন্য কারো দিকে ধেয়ে যাবার ভালবাসা!
ও'! ভালবাসার বিশেষ একটি দিনও আছে আমার কাছে!
এই দিনে পার্কে গিয়ে বাদাম খাওয়ার সময় কোনো গরীব দুঃখী হাত পাতলে তাঁকে ঝারি দেওয়া নামের ভালবাসা!
চাইনিজ রেস্তোরাঁয় ঢুকার সময় বৃদ্ধ মহিলাটিকে মোটা কণ্ঠে ঝারি দিয়ে তারিয়ে দেওয়া নামের ভালবাসা!
আরও অনেক ভালবাসা আছে আমার কাছে!
কোনো এক প্রেমান্ধ নারীর দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ষণ করা নামের ভালবাসা!
সে অন্তঃসত্ত্বা হলে তাঁকে "বেশ্যা" বলে অস্বীকার করা নামের ভালবাসা!
আরও বিভিন্ন রকম ভালবাসা আছে আমার কাছে!
প্রেমের জন্য নারীর ঐশীদের মত ইয়াবা সেবনের ভালবাসা!
সোনার টুকরো ছেলেদের জন্য একলা ঘরে নিকোটিনের ধোঁয়ায় নিমজ্জিত হওয়ার ভালবাসা!
ভালবাসা নিবেন ভালবাসা?
হরেক রকম ভালবাসা আছে আমার কাছে!
মায়ের সাথে উচ্চস্বরে কথা বলা নামের ভালবাসা!
বাবার চোখে চোখ তুলে তর্ক করা নামের ভালবাসা!
আরও লাগবে? শেষ নেই এই ভালবাসার!
আমি অমানুষ! তাই আমার কাছে বহু আছে এপ্রকার ভালবাসা!
আপনারাও অমানুষ হয়ে যাবেন নিলে এই ভালবাসা!
তবুও বলছি,
ভালবাসা নিবেন? এই অমানুষিক ভালবাসা?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026